
দর্পচুর
আল নূর ,
আগ্রাবাদ , চট্রগ্রাম – ২০০১
মৃত্যুপুর ,
দর্পচুর ।
কর্মফল ,
বর্ম-বল ।
পূণ্য- আলো ,
পাপ -কালো ।
ফল পাবে ,
সব ভালোর ।
পথ পাবে,
নূর-আলোর ।
পথ হারা
সব পাপীর,
পথ হবে
সব কালোর ।
নিকেশ ক্ষণে
দেখবে তায়,
কাজ যত
করেছ হায় !
অনুকাজেরও
ফল পাবে !
আশা করার
বল পাবে?
সদা এসে হানে
আল নূর ,
আগ্রাবাদ , চট্রগ্রাম – ১৯৯৯
মাটির কোলে মাথা রেখে
ঘুমাতে চায় আমার মন,
ছিন্ন বসন জীর্ণ সে গাঁয়
হৌক সে যত আকিঞ্চন ।
গুবাক সারি সবুজ ঘেরা
ঐ সে আমার গাঁ ।
সে দিকে ধায় মনটি আমার ,
সাথে ন্যুজ পা ।
মাটির ঢেলায় বসে থাকা
ঐ সে সেরা ক্ষণ ,
সদা এসে হানে মনে
করে দেয় উন্মন










