কবিতাঃ-“কবিতা তুমি অরুন্ধতী”


কবিঃ-মাহ্ফুজা আহমেদ-

কবিতা তুমি ঝর্ণার মত চঞ্চল,
বয়ে চলো সুর লয় তালে মিশে অবিচল।
অব্যক্ত শব্দের লহরী তুলে ছুটে চলো অবিরত,
মনের গহীনে অবাধ্য ভাবনার স্রোতস্বিনী নদীর মত।
তুমি অনিলের সুরে আবেগ ঝরাও অদীপ সাঁঝে,
তুমি ফুল হয়ে ফুটে ওঠো হাজার প্রজাপতির মাঝে।
নও কেবল তুমি নারীর আটপৌড়ে রূপ,
কুমারী রাতের প্রেয়সী মনের গন্ধ বিধুর ধূপ।
নির্ভীক চিত্তে জ্বালাও তুমি বিদ্রোহী আগুন,
সকালে সোনালী রোদ্দুরের জলশায় করো অবগাহন।
সময়ের তরঙ্গে আলোড়িত হও এক প্রতিবাদী কবি,
সমাজের ক্যানভাসে আঁকিবুঁকি নগ্ন জলচ্ছবি।
কবিতা কবির আত্মীক বন্ধন,
বিরহ দহনে বোঝা যায় সে কতটা আপন।
কবিতা তুমি শুধু সরোবরে জমে থাকা নীলাভ কষ্ট নয়,
তুমি মায়ার গভীরে খুঁজে ফিরো গোপন জ্যোতির্ময়।
নিঃশব্দে ছড়িয়ে দাও নিষ্কণ্টক ভালোবাসার অনুভূতি,
নির্মল আকাশের তুমি এক অরুন্ধতী

*****