সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্টিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ হোটেল ওশান প্যারাডাইস অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। উক্ত অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম। প্রধান অতিথি হিসেবে মাননীয় চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে মাননীয় পরিচালক শাফাফ রহমান সাদ উপস্থিত ছিলেন। এছাড়াও মাননীয় পরিচালক কর্ণেল (অব:) ওয়েস হুদা, মাননীয় পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ, কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, কর্ণেল (অব:) সালেহ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সন্ধানী লাইফ হাউজিং লিঃ, অতিথিগণ, মনিটরিং ইনচার্জগণ, সফল জিএম, ডিজিএম, এজিএম, বিএম ও এফ’এ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০ তদুর্ধ্ব ব্যবসা সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। তারা ২০২৬ইং সনে নতুন রিক্রুটমেন্ট, নবায়ন পারসিসটেন্সী বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরো বেগবান করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ২০২৫ইং সালের ব্যবসার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদেরকে উপহার, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।