
কবিঃ-আমান উদ্দিন-
অনিন্দ্য নয়নাভিরাম বাংলাদেশে
অসংখ্য পল্লীগ্রাম,
প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরা আর
সুন্দর সব গ্রামের নাম।
নদী মাতৃক বাংলাদেশ চতুর্দিকে
নদী নালায় ঘেরা,
টিলা পাহাড় বেষ্টিত উঁচু অঞ্চল
দেখতে নয়নহরা।
পর্বত চূড়ায় মনোহারী ঝর্ণা ধারা
রয়েছে বিভিন্ন অঞ্চল,
দৃষ্টিকাড়ে হৃদয় জুড়ায় মন করে
অত্যন্ত প্রানোজ্জ্বল।
কত জাতের পাক-পাখালি আছে
বাংলাদেশ জুড়ে,
হরেক রকম সরীসৃপ ও বন্যপ্রাণী
বনে অভয়ারণ্যে ঘুরে।
বৃক্ষরাজি তরু লতা ফল ফলাদি আর
দৃষ্টিনন্দন ফুলের নাই যে শেষ,
সোনালী ধান পাট ও রূপালী নদীর
অপূর্ব ছয় ঋতুর বাংলাদেশ।
সালাম জব্বার রফিক বরকতের আত্মাহুতি
মুখের ভাষা বাংলা করে জয়,
লাখো শহীদের রক্ত ও মা-বোনের ইজ্জতে
বাংলাদেশ স্বাধীন ও বিজয় হয়।
মসজিদ মন্দির গীর্জা ও বিভিন্ন
উপাসনালয়ে ভরা দেশ,
বহু জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের মানুষ মিলে-মিশে
বাস করে সাম্য মৈত্রীর বাংলাদেশ।









