
খোন্দকার জিল্লুর রহমান :-
যার ছবি আঁকি আমি শয়নে স্বপনে
নিরবে নিবৃত্তে আন মনে,
দুরে বহু দুরে সে নিরবে একাকি
কোন কিছু না বলেই আছ মনে মনে।
যে আমাকে গোপনে রেখেছে সযতনে
তাকেই খুঁজি দিবারাত্র কারনে অকারনে,
কি যানি কখনো পাবকি তার দেখা
এ যেন অলিক স্বপ্ন মনে মনে থাকা
যার ছায়া পড়েছে নতুন করে মনে
কখনো কি হবেনা দেখা হৃদয়ে সঙ্গোপনে,
সবকিছু হারিয়ে এখন চলি একাএকা
কখনো কি তোমার মত পাবকি কারোর দেখা
দেখার পরিনতি যাতে এমনই না হয়
অবাঞ্চিত ও লঞ্চিত ভাবে জীবন কাঠাতে না হয়।
দুরত্ব যেন কোনভাবে যেন না থাকে একটুও
ভালবাসা জেগে থাকে ইহকাল পরকাল সময়টুকু।
বিরুপ হবনা কখনো সকাল-দুপুর, রাতে কি বা প্রাতে
জীবন কাটিয়ে দেব দুজনে থেকে এক সাথে।
————*****————












