অর্থনীতির ৩০ দিন ডেস্ক:-
১ সেপ্টেম্বর, ২০২১ বিগফোর উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি একটি সমঝোতা স্মারক চুক্তি সাক্ষর করেছে এভারকেয়ার এবং বিজিএমইএ। বিজিএমইএ’র অধীনস্থ সদস্য সংস্থাগুলোর কর্মস্থলে অসংক্রামক রোগ প্রতিরোধ, সময়মত রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিয়ে, বিগফোর নামক উদ্যোগের আওতায় ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার এবং ক্রোনিক রেসপিরেটরি ডিজিজ (যার মধ্যে কোভিড-১৯ অন্যতম) এই ৪ টি রোগ সংক্রান্ত সেবা প্রদান করবে বিজিএমইএ এবং এভারকেয়ার।
বিজিএমইএ-এভারকেয়ার বিগফোর”একটি কর্মস্থল ভিত্তিক স্বাস্থ্য উদ্যোগ। দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্ব স্থাপনই এর মূল লক্ষ্য। এই চুক্তির আওতায়, বিজিএমইএ’র সকল সদস্য সংস্থাগুলোর মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সেবা প্রদান করবে এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং এভারকেয়ারহসপিটাল চট্টগ্রাম। এভারকেয়ার গ্রুপ-এর প্রতিনিধি হিসেবে সিএমও ,ভিনয় কাউল এবং বিজিএমইএ’র পক্ষ থেকে সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এই চুক্তি স্বাক্ষর করেন। বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান; সহ-সভাপতি মিরান আলী; পরিচালক মো: মহিউদ্দিন রুবেল এবং তানভীর আহমেদ; বিজিএমইএ’র সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং এছাড়া এভারকেয়ার গ্রুপ-এর কর্পোরেট মার্কেটিং-এর ডিজিএম এ এম আবুল কাশেম রনি; সহকারী ব্যবস্থাপক মো. ইফতেখার হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশান-এ অবস্থিত বিজিএমইএ’র কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনভূতি ব্যক্ত করে এভারকেয়ার গ্রুপ-এর সিএমও ,ভিনয় কাউল বলেন, “বিজিএমইএ’র সাথে এমন একটি চমৎকার উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্বের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠীর স্বাস্থ্যাভ্যাসে ইতিবাচক প্রভাব পড়বে এবং আমরা একটি স্বাস্থ্যকর জাতি গঠন করতে সক্ষম হবো।” বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, এভারকেয়ার-এর সাথে এই অংশীদারিত্বের ফলে আমরা ভীষণ আনন্দিত, কারণ এই উদ্যোগের ফলে বিজিএমইএ’র সদস্য ও তাদের পরিবারবর্গ উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবে”।
এভারকেয়ার গ্রুপ সম্পর্কে- এভারকেয়ার গ্রুপ বিশ্বাস করে যে স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। উদীয়মান বাজারে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা পূরণে প্রাইভেট ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠানটি। টেকসই অর্থনৈতিক উন্নয়নের দৃড় সমর্থক হিসেবে উদীয়মান বাজারে বসবাসরত সকল বয়সের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার বৈশ্বিক চ্যালেঞ্জে সাড়া দিয়েছে এভারকেয়ার। সেই সুবাদে প্রতিষ্ঠানটি প্রচলিত স্বাস্থ্যসেবার ধারা পরিবর্তন ও রূপান্তরকরণের মাধ্যমে, ক্রস-কন্টিনেন্টস প্ল্যাটফর্মের সমন্বয়ে তাদের উন্নত ও মানসম্মত মেডিকেল সেবা সরবরাহ করছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া এবং নাইজেরিয়া সহ দক্ষিন এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারজুড়ে তাদের সমন্বিত স্বাস্থ্যসেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এভারকেয়ার। ৩০ টি হাসপাতাল, ১৬ টি ক্লিনিক, ৮২ টি ডায়াগনস্টিক সেন্টার এবং ২ টি ব্রাউনফিল্ড অ্যাসেটস এই প্রতিষ্ঠানের পোর্টফোলিও’র অন্তর্ভুক্ত। দেশের উদীয়মান বাজারে একটি সিস্টেম্যাটিক স্বাস্থ্যসেবা তৈরি করতে প্রায় ১১ হাজার কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। দেশের মাটিতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এভারকেয়ার গ্রুপ গর্বিত। এভারকেয়ার হেলথ ফান্ড-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এভারকেয়ার, যা উদীয়মান বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য রাইজ ফান্ডস পরিচালিত স্বাস্থ্যসেবা তহবিল, যা বৈশ্বিক বিকল্প সম্পদ ব্যবস্থাপক টিপিজি’র প্রভাব বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম। এভারকেয়ার স্বাস্থ্য তহবিল বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সংস্থা এবং বিশ্বের অন্যান্য প্রভাবিত বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান।












