আন্তর্জাতিক সাহিত্য পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত

খোন্দকার জিল্লুর রহমান :
গত ২৭ শে মে ২০২৩ শনিবার আন্তর্জাতিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা প্রোগ্রামে আমন্ত্রিত বাংলাদেশের চট্টগ্রাম, বগুড়া, যশোর, কুমিল্লা, গাজীপুর, মুন্সিগঞ্জ সহ প্রত্যন্ত অঞ্চলের কবি, লেখক ও সাহিত্যিকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে , সেইসাথে বাংলা একাডেমির সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, পশ্চিম বঙ্গের কবি সুজাতা গাঙ্গুলির নেতৃত্বে পশ্চিম বাংলার কবি সমাবেশ, পশ্চিম বাংলার আলোচিত আবৃত্তি শিল্পী সুমন চট্টোপাধ্যায়, মালেশিয়ার বাংলা ভাষাভাষীর কবিগনসহ, বাংলাদেশের উদীয়মান লেখকদের নেতৃত্ব দানকারী সেরা কবি মাহমুদুল হাসান নিজামি এবং অসংখ্য কবিগনের উপস্থিতি। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং উপভোগ্য করে তোলে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমেন এইড ইন্টার্ন্যাশনাল বাংলাদেশ এর মহাসচিব শেহ্ লী পারভীন, বিশেষ অতিথি, মো: আমজাদ হোসেন, সহ সভাপতি, লালমোহন প্রেসক্লাব, প্রধান আলোচক ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামি,কবি, গবেষক , সম্পাদকঃ-দৈনিক দেশ জগত , কেন্দ্রীয় সভাপতিঃ-জাতীয় কবিতা মঞ্চ, বিশেষ আলোচকঃ-সৈয়দ নাজমুল আহসান , কবি ও কথা সাহিত্য , সদস্য , বাংলা একাডেমি।


উদ্বোধক ছিলেন মোস্তাফিজুর রহমান হাওলাদার , কবি ও সংগঠক , প্রতিষ্ঠাতাঃ- আন্তর্জাতিক সাহিত্য পরিষদ , প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ-গ্রামীণ সাহিত্য জগৎ।
আমন্ত্রিত অতিথি ছিলেন ভারত থেকে আগত মুহাম্মদ নাসের উদ্দিন আব্বাসী, ফুরফুরা শরিফ, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত, চৈতালি দাস মজুমদার, কবি অগ্নিশিখা, সুমন বন্দ্যোপাধ্যায়, সাইদা সুলতানাসহ আরো অনেকে।


সভাপতিত্ব করেনঃ-মোঃ আজহার খান
খোন্দকার জিল্লুর রহমানের সঞ্চালনায় এবং কেএম ওসমান গনির সহযোগিতায় সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুর রহমান, আব্দুর রউফ সুমন সরকার, বিথী চৌধুরী, মোস্তাফিজুর রহমান সুজন দাদু, নার্গিস আক্তার পপি, রেজওয়ানুল হক, হুমায়ুন কবির সিকদার, মোঃইব্রাহিম হোসেন, মাহবুবা হাবিবা, মোঃ লুৎফর রহমান শুভ, মোহাম্মদ নাঈম কাকন, জান্নাতুল ফেরদৌস, মোঃ সুলতান আহমেদ, জুবায়ের আলম, রিতুনুর, মোছাঃ রশিদা খাতুন, ফয়সাল আহমেদ, ইবনু মাসউদ, এম এ মাসুদ মিঞা, মারিয়াম ইসলাম, মিলন আহমেদ, মোঃ শিরোনাম মেহেদি, বিউটি আক্তার, মোক্তার হোসেন, মোঃ এনামুল হক, লুৎফর হায়দার মোরশেদ, আবুল কালাম আজাদ,.মোঃ হাফিজুর রহমান লিটু ।


অনুষ্ঠান সূচিতে ছিল
× বেলা ৩ টায়ঃ অতিথিদের আসন গ্রহন
× কোরআন তিলাওয়াত
× উদ্ভোদক এর ভাষণ
× সাধারণ সম্পাদক এর স্বাগত ভাষণ
× উপস্থিত কবি লেখকদের বক্তব্য ও কবিতা আবৃত্তি
চলবে বেলা ৪.৩০ মিনিট পর্যন্ত
× ৪.৩০ মিনিট থেকে আমন্ত্রিত অতিথিদের ভাষণ
× ৫. ২০ কবিতা আবৃত্তি
× ৫.৩০ থেকে বিশেষ অতিথিদের ভাষণ
× ৬.১০ নাস্তা বিতরণ ও কবিতা আবৃত্তি
× ৬.২০ থেকে বিশেষ আলোচক
× ৬.৩৫ থেকে প্রধান আলোচক
× ৭ টায় প্রধান অতিথির ভাষণ
× ৭.২০ থেকে সভাপতির সমাপনি ভাষণ এবংসবশেষে
× ৭.৩০ থেকে ক্রেস্ট, মেডেল এবং উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।