
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইসলামি শরি’আহ ভিত্তিক জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর মধ্যে গত ২২ মে, ২০২৩, সোমবার বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে বেঙ্গল ইসলামি লাইফের সম্মানিত বীমা গ্রাহকগণ এখন থেকে ডাচ-বাংলা ব্যাংক-এর মাধ্যমে সরাসরি তাঁদের প্রিমিয়াম জমাদান করতে পারবেন। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংক-এর নেক্সাস পে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেট ব্যবহার করে কোন ধরনের ফি ছাড়াই তাঁদের প্রিমিয়াম জমাদান করতে পারবেন।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশন ও লায়াবিলিটি বিভাগ মোঃ মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় বেঙ্গল ইসলামি লাইফ ও ডাচ-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












