চট্টগ্রামের কেরানী হাটে ইউসিবির ১৭৯তম শাখার যাত্রা

চট্টগ্রামের কেরানী হাটে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৭৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী ও আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ. ই. আব্দুল মুহায়মেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি