তিতাস গ্যাসের বিল এসবিএসি ব্যাংকে পরিশোধের সুযোগ

তিতাসের গ্রাহকরা সাউথ বাংলা এগ্রিকালচাল অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সকল শাখার মাধ্যমে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করতে পারবে। রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা এবং তিতাসের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মাহমুদুর রব। এসময়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমান, এসবিএসি ব্যাংকের এফভিপি ও পান্থপথ শাখার প্রধান মান্নান ব্যাপারীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

South Bangla Agriculture and Commerce (SBAC) Bank Ltd. has signed an agreement with Titas Gas Transmission & Distribution Company Limited on Sunday. Under this agreement, subscribers of Titas Gas can pay their gas bill at any branches of SBAC Bank. Md. Mamunur Rashid Molla, Deputy Managing Director of SBAC Bank and Mahmudur Rab, Company Secretary (Acting) of Titas Gas signed the agreement on behalf of their respective organizations. Engr. Mir Moshiur Rahman, Managing Director of Titas Gas, Mannan Bapari, FVP and Head of Panthapath Branch of SBAC Bank along with other senior officials from both the organizations were also present at the event.