গেইমারদের জন্য এলো ডেলের জি সিরিজ ল্যাপটপ

গেইমারদের জন্য হাই-পারফরম্যান্স গেইমিং ল্যাপটপের নতুন সিরিজ বাংলাদেশের বাজারে আনল প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি ডেল। সম্প্রতি উইন্ডোজ ১০ গেইমিং পিসি ডেল জি৭ ১৫ সিস্টেম মডেলের ল্যাপটপ উম্মোচনের মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিক যাত্রা হলো জি-সিরিজ নামের নতুন এ সিরিজের।
রাজধানীর একটি হোটেলে নতুন এ সিরিজের উম্মোচন করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেটদলের সহ-অধিনায়ক জাহানারা আলম ও ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।
অনুষ্ঠানে ডেল কর্মকর্তারা জানান, ইনস্পায়রন গেইমিং সিরিজের দারুণ সফলতার পর ‘ডেল জি সিরিজ’-এ নতুন করে এলো ডেলের গেইমিং ল্যাপটপ সিরিজ। নতুন বা পেশাদার সব শ্রেণির গেইমার ও সব রকম বাজেটের গেইমিং ল্যাপটপ বানানোর প্রত্যয় নিয়ে এসেছে এ জি-সিরিজ।
ডেলের নতুন এ জি সিরিজ হাই-পারফরম্যান্স গেইমিং ল্যাপটপ প্রযুক্তি মারভেল স্টুডিওজের নতুন মুভি ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’ তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে। দুনিয়া মাতানো ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’ ছবির স্যুটগুলো থেকে হ্যাঙ্ক পিমের গবেষণাগার প্রতিটি ক্ষেত্রে মারভেল স্টুডিও ডেলের নতুন জি-সিরিজ প্রযুক্তি নিয়ে কাজ করেছে ।
সাশ্রয়ী মূল্যের নতুন জি সিরিজের গেইমিং ল্যাপটপে রয়েছে-অষ্টম প্রজšে§র ইন্টেল কোর সিরিজের উচ্চশক্তির প্রসেসর আর এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০ সিরিজের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিউ)। রয়েছে তাপ সামলানোর বিশেষ সমাধান, স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্টের অগ্রাধিকার ঠিক করার সফটওয়্যার, গেইমিং সহায়ক অন্যান্য অনেক ফিচার, যা গেইমারকে তৃপ্ত করবে। বিজ্ঞপ্তি