ডিজিটাল স্বাস্থ্যসেবায় ব্যাংক এশিয়া ও টেলিনর হেলথের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছে টেলিনর হেলথ ও ব্যাংক এশিয়া। টেলিনর হেলথের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে ব্যাংক এশিয়ার করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি হয়।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলীর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথের সিসিও অ্যান্ড্রু স্মিথ এবং ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব চ্যানেল ব্যাংকিং ডিভিশন সরদার আখতার হামেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাজ্জাদ হোসেন এবং গ্রামীণফোন লিমিটেডের এন্টারপ্রাইজ মার্কেটের হেড অব করপোরেট বিজনেস নাসার ইউসুফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির অধীনে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্বাস্থ্যসেবার পাশাপাশি আর্থিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।