মোহাম্মদ ফাইজুর রহমান সম্প্রতি ইউনাইটেড হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকসে বিএসসি ও কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এমবিএ সম্পন্ন করেন।
একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করে পরে তিনি নিজেকে ব্যাংকিং খাতে নেতৃত্বদানকারী অবস্থানে নিয়ে আসেন। ইউনাইটেড হসপিটালে যোগদানের আগে ফাইজুর রহমান রিটেইল ব্যাংকিং অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে এইচএসবিসি বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এছাড়া কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্টে তার বহুমাত্রিক অভিজ্ঞতা রয়েছে। —বিজ্ঞপ্তি











