প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল হাই

দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সম্প্রতি মো. আব্দুল হাইকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। অভিজ্ঞ ও পেশাদার ব্যাংকার মো. আব্দুল হাইয়ের রয়েছে ব্যাংকিং খাতে দীর্ঘ ৩৯ বছর কাজ করার অভিজ্ঞতা। তিনি জনতা ব্যাংকে অফিসার ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং-বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সভা-সেমিনারে অংশগ্রহণ করেন।
মো. আব্দুল হাইয়ের নিয়োগের প্রসঙ্গে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম বলেন, আমি আশা করি, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্ব নিপুণভাবে পালন করবেন ও ব্যাংকের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবেন। বিজ্ঞপ্তি