মো. মিজানুর রহমান জোদ্দার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেয়। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।
মিজানুর রহমান জোদ্দারের কর্মজীবন শুরু হয় বাংলাদেশ ব্যাংকে ক্লাস ওয়ান অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান জোদ্দার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ব্যাংক ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। বিজ্ঞপ্তি











