জয়পাড়ায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

দোহারের জয়পাড়ায় উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের ১১৭তম শাখা। শাখাটি গতকাল উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের পরিচালক খন্দকার মোহাম্মদ সাইফুল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার পৌরসভার মেয়র আ: রহিম মিয়া। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোহাম্মদ সাইফুল আলম এক্সিম ব্যাংকের সুদৃঢ় আর্থিক কাঠামোর কথা উল্লেখ করে বলেন, এক্সিম ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানতসেবা সম্পর্কে আলোচনা করেন। সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতি এবং কৃষি বিনিয়োগে শতভাগ সাফল্য অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরপর তিনবার প্রশংসাপত্র লাভের কথা উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ীদের এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ূন কবীর, জয়পাড়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হায়াত আলী মিয়াসহ ব্যাংকের নির্বাহী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।