সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধন করা হয়েছে এক্সিম ব্যাংকের ১১৮তম শাখা। এ উপলক্ষে গতকাল ওই শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শাখাটি উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব:) সিরাজুল ইসলাম বীরপ্রতীক এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর ১ নম্বর কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হাশিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো: আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।











