মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ফিনটেক ইনোভেশন্স ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ইউএই-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়।
ফিনটেক ইনোভেশন্স ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ইউএই-এর প্রেসিডেন্ট এবং সিএমও, সুমিত কুমার রায় এবং এমটিবি’র হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস ডিভিশন, মোঃ বখতিয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে ফিনটেক ইনোভেশন্স ইনটারন্যাশনাল ডিএমসিসি, ইউএই-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর, আজিজুন্নেসা হক এবং এমটিবি’র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম. নেসারুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায়, এমটিবি, ডিজিটাল প্লাটফর্ম “ট্রেড অ্যাসেট্স” (প্রথম ব্লকচেইন-পাওয়ারড্ ট্রেড ফিন্যান্স ই-মার্কেটপ্লেস)-এর সাব্সক্রাইবার মেম্বার হবে, যার মাধ্যমে ব্যাংকটি তাৎক্ষণিকভাবে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেনের প্রয়োজনে সকল বিদেশি আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যোগাযোগের সামর্থ্য অর্জন করবে।











