পহেলা জুন শুক্রবার এক্সিস মেডিকেল স্কুল ও ক্যাম্পেইন বাংলাদেশের যৌথ উদ্দেগে এন এইচ পি এল অডিটেরিয়াম মিরপুরে দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার ওয়ার্কশপ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা: গোলাম মহিউদ্দীন ফারুক, প্রোজেক্ট ডিরেক্টর ক্যান্সার সোসাইটি হাসপাতাল। ওয়ার্কশপে ট্রেনার হিসেবে সেচ্ছাসেবার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন মিজানুর রহমান কিরণ প্রেসিডেন্ট, ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সাংবাদিকতায় ক্যারিয়ার নিয়ে কথা বলেন মুজাহিদ শুভ, রিপোর্টার সময় টিভি, ভাইভা ভসি ও সিভি লেখার প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন , কিভাবে নেতা হবেন? নিয়ে বক্তব্য রাখেন এম এ নাহিয়ান, প্রেসিডেন্ট বাংলাদেশ ডিবেট ওয়ারিওর, তোমার স্বপ্ন তুমি আঁক নিয়ে বক্তব্য রাখেন ডা:সাইদুর রহমান সাঈদ, সিইও এক্সিস মেডিকেল স্কুল, কিভাবে একজন ভালো বক্তা হবেন বিষয়ে বক্তব্য রাখেন আল মামুন রাসেল সিইও, ক্যাম্পেইন বাংলাদেশ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একশত বিশ জন তরুন এই ওয়ার্কশপে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়।












