“আগামী ২৭ অক্টোবর হাওয়েল টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা”


খোন্দকার জিল্লুর রহমান :
আগামী ২৭ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল মিলস্ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা গেছে।তথ্যসূত্রে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।উক্ত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হতে পারে।