
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সেদিন বেলা ৩টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।







