
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং রাজধানীর রামপুরাস্থ ফরাজী ডেন্টাল হসপিটাল ও রিসার্চ সেন্টারের মধ্যকার এক চুক্তি বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং ফরাজী হসপিটালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময়ে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান শফিউদ্দিন আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মো. হাফিজুর রহমান, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব ব্যাংকিং অপারেশন মোঃ আবু বায়জিদ শেখ, ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারী ও কর্মরতরা হাসপাতালের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
SBAC Bank Signs MoU with Farazy Dental Hospital
Deputy Managing Director of South Bangla Agriculture and Commerce (SBAC) Bank and Ltd., Tariqul Islam Chowdhury and Chairman of Farazy Hospital Ltd., Dr. Anower Farazy Emon exchanging documents after signing an Memorandum of Understanding on Wednesday at the Bank’s Head Office. The Bank’s Head of International Division Shafiuddin Ahmed, Head of GSD Md. Hafizur Rahman, Head of Treasury Mohammad Asadul Haque, Head of BoD Md. Abu Bayazid Sk, Head of Digital Financial Inclusion & Cards Mohammad Shafiul Azam, were also present at the program. Under this MoU SBAC Bank’s Debit-Credit Cardholders & Employee will get upto 50 Percent discount of different services of Farazy Dental Hospital & Research Centre in the area of Rampura of the Dhaka City.












