
আজ ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা শেষে ১১০ তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু পুনরায় পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন এবং মোহাম্মদ হাসমত আলী ভাইস চেয়ারম্যান পূন:নির্বাচিত হন। এছাড়াও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে মোঃ আজিজুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে মো: শাহজাহান এবং ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসাবে মোঃ ফেরদৌস খান আলমগীর সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোঃ জাকারিয়া হোসেন ও কোম্পানী সচিব মোঃ ইকবাল রশিদী উপস্থিত ছিলেন।












