
সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে আজ ১লা অক্টোবর ২০১৯ ইং, রোজ মঙ্গলবার দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘ব্যাংকিং বুথ’ নারায়নগঞ্জের সানারপাড়ে উদ্বোধন করা হয়। (রহিম মার্কেট, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই শাখার শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মজিবুর রহমান, ডিরেক্টর, বিকেএমইএ নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়নগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান, মোঃ শহীদ হাসান মল্লিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ছামি করিম, আলহাজ্ব আব্দুর রহিম মিয়া, প্রাক্তন মেম্বার ও সভাপতি, আনন্দলোক উচ্চ বিদ্যালয়; হাজী ইয়াসিন মিয়া, ডিরেক্টর, শামস ফিলিং স্টেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি, রিটেইল এবং এজেন্ট ব্যাংকিং প্রধান শামীম মোরশেদ; নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Premier Bank Opens Banking Booth at Sanarpar, Narayanganj
The Premier Bank Limited has inaugurated its Banking Booth at Sanarpar, Narayanganj Today (Rahim Market, Sanarpar, Siddirgonj, Narayanganj).
Presided over by the Narayanganj Branch Manager and Zonal Head, Shahid Hasan Mallick, the program was addressed by Alhaj Mujibur Rahman, Director, BKMEA, Narayanganj as Chief Guest.
Deputy Managing Director Sami Karim, The Premier Bank Limited; Alhaj Abdur Rahim Mia, Ex Member & Chairman, Anondolok High School; Haji Yasin Mia, Director, Shams Filling Station were seen as special guest.
Shamim Murshed – SEVP & Head of Retail Banking & Head of Agent Banking Division, The Premier Bank Limited; Prominent businessmen and local dignitaries were also present in the ceremony.












