১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৮শে আগষ্ট, মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকার প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম.পি। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মুজিবুল হক, ্এমপি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানে ১৫ই আগষ্টের উপর কবিতা আবৃত্তি করেন জনাব মাহিবুল ইসলাম। বঙ্গবন্ধুর উপর বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, প্রাক্তন উপাচাযর্, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মন্ত্রী মোঃ মুজিবুল হক, ্এমপি এবং উপাধ্যক্ষ আব্দুস শহীদ, এমপি ও চেয়ারম্যান, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স আলোচনাকালে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে ইন্স্যুরেন্স কোম্পানীসমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ, কোম্পানী সেক্রেটারী ও সিএফওগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক সময়ের ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না। পরিশেষে ১৫ই আগষ্ট এর শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল হালিম সিরাজী।