
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
শেষ পর্যন্ত ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. শহিদুল ইসলামের নিয়োগ অনুমোদন আবেদন না-মঞ্জুর করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ গত ১৬মে এতদ বিষয়ে একটি চিঠি ডেল্টা লাইফের চেয়ারম্যানকে পাঠিয়েছে। শহিদুল ইসলামের বিএ এবং এমএ সনদপত্র দুটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু না করার প্রমান পাওয়ায় প্রবিধানমালা অনুযায়ী তার নিয়োগ অনুমোদনের আবেদনটি না-মঞ্জুর করা হয়েছে।
অর্থ্যাৎ শহিদুল ইসলাম এর আগে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে অবৈধ সনদ দাখিল করেই দীর্ঘ সময়মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে চাকরি করেছেন। অবৈধ সনদ দাখিল করে চাকুরি করা দন্ডনিয় অপরাধ বিধায় শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরি, কারন অপরাধ অন্যায়কে উসেক দেয়।
শহিদুল ইসলামের বিএ এবং এমএ সনদের বৈধতার বিষয়টি বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আসে। শহিদুল ইসলামের সনদ দুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বক্তব্য, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের কোন বৈধতা নেইএবং আবার সাময়িক অনুমোদন পাওয়া দারুল ইহসানের ধানমন্ডি থেকেও একই তথ্য জানানো হয়েছে।
শহিদুল ইসলামের বিএ এবং এমএ শিক্ষাগত সনদের বৈধতা নিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে অনেকবার সংবাদ প্রকাশসহ সানলাইফ ইন্স্যুরেন্স ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে তার সনদ যাচাইয়ের প্রেক্ষিতে আইডিআরএ’র পক্ষ থেকেও সনদ দুটি যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

আইডিআরএ’র সিদ্ধান্ত অনুসারে, গত ১৮ এপ্রিল শহিদুল ইসলামের সনদ দুটির বৈধতার ব্যপারে জানতে চায়ে চিঠি পাঠায়,যার প্রেক্ষিতে গত ৯ মে সনদ দুটির বিষয়ে মতামত পাঠায়।
আইডিআরএ’কে পাঠানো মতামতে বলা হয়, “সংশ্লিষ্ট শিক্ষার্থীর উল্লেখিত প্রোগ্রামের সাময়িক সনদপত্র দুটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বাড়ী নং ২১, রোড-৯/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯ থেকে ইস্যু নয়”। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতামত অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মিরপুরস্থ ক্যাম্পাসও কমিশনের অনুমোদন না থাকায় ডেল্টা লাইফের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম কর্তৃক দাখিলকৃত বিএ এবং এমএ সনদপত্র কর্তৃপক্ষ গ্রহণ বা বিবেচনা করার কোন সুযোগ নেই বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। যার প্রেক্ষিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় শহিদুল ইসলামের নিয়োগ অনুমোদনের ব্যপারে ডেল্টা লাইফ কর্তৃপক্ষের আবেদনটি না-মঞ্জুর করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

একইসাথে ভবিষ্যতে ডেল্টা লাইফে মুখ্য নির্বাহী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য যোগ্যতা মুখ্য নির্বাহী নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুসারে যাচাই বাছাই করে কর্তৃপক্ষে আবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে ডেল্টা লাইফ কর্তৃপক্ষকে।
আইডিআরএ’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, বীমা আইন ২০১০ এর ৮০(৪) ধারা মোতাবেক ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী পদ একাধারে ৩ মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখা যাবে না বিধায় ৩ মাস পূর্তির ১৫ দিন পূর্বেই প্রবিধানমালা অনুযায়ী যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।
চলতি বছরের ২ এপ্রিল পরিচালনা পর্ষদের ২৫৫তম সভায় শহিদুল ইসলামকে ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্তে ডেল্টা লাইফ চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠায় ।
আইডিআরএ’র মুখপাত্র মো. জাহাঙ্গীর আলম বলেন, শহিদুল ইসলামের দাখিলকৃত শিক্ষাগত সনদের বৈধতা না থাকায় কর্তৃপক্ষ তার নিয়োগ অনুমোদনের আবেদন না-মঞ্জুর করেছে ।এ ছাড়াও অতীতে যেসব কোম্পানিতে তিনি এই অবৈধ সনদ দিয়ে চাকরি করেছে সে বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, অবৈধ সনদ দিয়ে চাকরি নেয়া অপরাধ।












