বিআইএ’র নির্বাচনে সাঈদ আহমেদ নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সনের জন্য প্রেসিডেন্ট হিসেবে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান সাঈদ আহমেদ নির্বাচিত হয়েছেন, প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর পরিচালক আদিবা রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব মীর নাসির হোসেন এর সভাপতিত্বে উক্ত নির্বাচন গত ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে, হোসেন টাওয়ার (লেভেল-৯), বক্স কালভার্ট রোড, ১১৬, নয়াপল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয় । নির্বাচন বোর্ডের অন্য দুইজন সদস্যের মধ্যে নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন ওমর ফারুক, এনডিসি, সেক্রেটারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন।
প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিঃ ও পিউরিটি ফুডস লিঃ এর চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিঃ, সিটি হোমস্ লিঃ ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লিঃ (পদ্মা ব্যাংক লিঃ) এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তণ চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট।

সাঈদ আহমেদ লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপারসন। তিনি ঢাকা ক্লাব লিঃ, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিঃ, কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লিঃ, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিঃ, চট্টগ্রাম বোট ক্লাব লিঃ এবং অল কমিউনিটি ক্লাব লিঃ এর স্থায়ী সদস্য এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন এবং রাজধানী শ্যুটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। জনাব সাঈদ আহমেদ শরীয়তপুর জেলা সমিতির পৃষ্ঠপোষক সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনি ইতিপূর্বে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এ (২০১০-২০১২) মেয়াদে ভাইস-চেয়ারম্যান এবং (২০১৯-২০২৪) মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনেও সফলতার পরিচয় দিয়েছেন।
প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান বর্তমানে তিনি ডেল্টা ইন্স্যুরেন্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও তিনি ডেল্টা লাইফ সিকিউরিটিঁজ-এর চেয়ারম্যান।
ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) বর্তমানে তিনি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান ও এমসিও ট্রেডিং ইন্টারন্যাশনাল (প্রাইভেট লিঃ) লিমিটেড-এর চেয়ারম্যান।
নির্বাহী কমিটির অন্য ১৭ জন সদস্য হলেন-

আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, মজিবুল ইসলাম, চেয়ারম্যান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, হোসেন আখতার, চেয়ারম্যান, সিটি ইন্স্যুরেন্স, মোহাম্মদ ফকরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেলাল আহমেদ, পরিচালক, জনতা ইন্স্যুরেন্স, তায়েব বিন ইউসুফ, পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আরিফ সিকদার, পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, আমিন হেলালী, ভাইস-চেয়ারম্যান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারজানাহ চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মোঃ ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এশিয়া ইন্স্যুরেন্স, ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রিপাবলিক ইন্স্যুরেন্স, মোঃ আব্দুল মতিন সরকার, মুখ্য নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সৈয়দ বদরুল আলম, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, বিএম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মোঃ জালালুল আজিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মোঃ কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এস এম নূরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।