

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালনা পরিষদের ১৩৯তম সভা ১০ আগষ্ট,২০২৪ দুপুর ১:৩০ ঘটিকার সময় বাড়ী নং-২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৫ সালের জন্য মিসেস তাহমিনা আফরোজ চেয়ারম্যান এবং জনাব এমদাদুল হক চৌধুরী ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত হন। মিসেস তাহমিনা আফরোজ বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মডার্ন গ্রুপের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব আনোয়ার হোসেন খান এর সহধর্মিনী। তিনি আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, মডার্ন হোল্ডিংস লিমিটেড, হাজী শাখাওয়াত আনোয়ারা আই হসপিটাল, মেরি গোল্ড হোল্ডিংস লিমিটেড ও মডার্ন ডায়াবেটিক সেন্টার এর পরিচালক।
এমদাদুল হক চৌধুরী কাট্টলী টেক্সটাইল লিমিটেড এর চেয়ারম্যান এবং ডিএন সিকিউরিটিজ লিমিটেড, লাকি শিপিং ও লাকী কর্নারের এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও জনাব মো: আজিজুল হোসেন অডিট কমিটির চেয়ারম্যান, মিসেস তাহমিনা আফরোজ নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ বিনিয়োগ কমিটির চেয়ারম্যান, মো: হুমায়ুন কবির পাটোয়ারী ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, এবং খোরশেদ আলম খান গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।












