জেনিথ ইসলামী লাইফ এর বাজেট পরিকল্পনা সভা-২০২৩ অনুষ্ঠিত


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২৫/০১/২০২৩ তারিখ, বুধবার সকাল ১১.০০ ঘটিকায় মতিঝিলে মাহমুদুল হক আক্কাছ এজেন্সিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বাজেট পরিকল্পনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক, কোম্পানির প্যানেল ট্রেইনার আলামিন মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, মোহাম্মদ আলাউদ্দিন,এ এফ ওবায়দুল্লা মামুন, মোঃ আশরাফুল ইসলাম। প্রায় ৫০ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।