মো. নূরুল হক গাজী সম্প্রতি এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে পূবালী ব্যাংকের শিক্ষানবিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। এরপর দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।—বিজ্ঞপ্তি










