এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্জ আহামেদুল হক বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক আলহাজ্জ আব্দুস সামাদ লাবু (প্রতিনিধি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড), মোঃ হাবিবুর রহমান (প্রতিনিধি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড), মোঃ রেজাউর রহমান (প্রতিনিধি : এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড), কাজী তউহীদ উল আলম (প্রতিনিধি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড) এবং মোহাম্মদ নাদিম (প্রতিনিধি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড) সভায় অংশগ্রহণ করেন। এ সময় এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুছাইন আহমদ ফারুকী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।