হাবিবুর রহমান প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে হাবিবুর রহমান আন্তর্জাতিক ব্যাংকিং, বৈদেশিক মুদ্রানীতি ও লেনদেন বিষয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৮৫ সালে এবি ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের শুরু। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পান। দীর্ঘ ২০ বছর তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি, এফইপিডি, এফইআইডি, এফইওডি ও ডিবিআই বিভাগে কাজ করেছেন। প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপমহাব্যবস্থাপক ছিলেন। ২০০৬ সালের অক্টোবরে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ব্যাংকটির এমডি সেক্রেটারিয়েট, এক্সপোর্ট ফিন্যান্স, ইন্টারন্যাশনাল ডিভিশন, এডিসি, রিটেইল ব্যাংকিং, ট্রেজারি, এসএমই, আইসিসিডি ও এফএমডির দায়িত্ব পালন করেন তিনি।
হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের থিসিস গ্রুপ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে ইউএসএআইডির আর্থিক সহায়তায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিনস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মেজর-এমআইএস) ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি











