এসবিএসি ব্যাংকের নারী উদ্যোক্তাকে এসএমই ঋণের চেক হস্তান্তর

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নারী উদ্যোক্তা লাবন্য রেজাকে এসএমই ঋণের চেক হস্তান্তর করেন। সম্প্রতি শিশু একাডেমিতে অনুষ্ঠিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের উপস্থিতিতে উন্মুক্ত এ ঋণ বিতরণ করা হয়। এসময়ে এবিবি’র চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মোঃ সেলিম, এসবিএসি ব্যাংকের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।