ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বার্ষিক সাধারণ সভা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিমসহ পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এ সময় তিনি বলেন, এফবিসিসিআইয়ের সাধারণ পর্ষদ সদস্যদের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বেসরকারি খাতের উন্নয়নে সংগঠনের বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিচালনা পর্ষদ নিয়মিত কার্যক্রম ছাড়াও বেশকিছু নতুন কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রম সম্পাদনে সাধারণ পর্ষদ সদস্যদের অকৃত্রিম সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি











