ডেসকোর প্রি-পেইড বিদ্যুৎ বিল সংগ্রহ করবে এনআরবিসি ব্যাংক

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী (ডেসকো)’র প্রি-পেইড গ্রাহকরাগণ তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি এ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেছেন এনআরবিসি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ এবং ডেসকোর কোম্পানী সচিব এস. এম জামিল হোসেন। চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংক ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল সংগ্রহ করবে। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক তার শুরু থেকেই ডেসকোর পোস্ট-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল সংগ্রহ করছে। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন ও এডিসি বিভাগের প্রধান জনাব কাজী মো: শাফায়েত কবির, উত্তরা ব্রাঞ্চের প্রধান জনাব দেলোয়ার হোসেন, ডেসকোর নির্বাহী পরিচালক (প্রকিউরমেন্ট) ইঞ্জি. এ.কে.এম.মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক (অপারেশন্স) ইঞ্জি. নুর মোহাম্মদ, চীফ ইঞ্জি. এস এন্ড ডি অপারেশন্স (ওয়েস্ট জোন) ইঞ্জি. মো. জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।