বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক শামসুল আরেফীন

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম শামসুল আরেফীন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। গতকাল তিনি বিএসটিআইয়ের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি শিল্পমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বও পালন করছেন।
১৯৮৬ সালের প্রশাসন ক্যাডারের রেগুলার ব্যাচের কর্মকর্তা শামসুল আরেফীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জর্ডান, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর ও বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। বিজ্ঞপ্তি