
জুবায়েদা কাদের চৌধুরী সভাপতি পদে পুনঃনির্বাচিত
স্টাফ রিপোর্টার:
পার্টির সাবেক সভানেত্রী জুবায়েদা কাদের চৌধুরীর সভাপতিত্বে ১৫ নভেম্বর ২০২৫ শনিবার নগরীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে প্রায় ২৫০ এর অধিক কাউন্সিলেরর উপস্থিতিতে অনুষ্ঠিত বাংলাদেশ মুসলিম লীগের ৯ম জাতীয় কাউন্সিল শতস্ফুর্তভাবে অনুষ্ঠতিত হয়। কাউন্সিলে গৃহীত এক প্রস্তাবে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসএর জাতীর উদ্দ্যেশে দেয়া ভাষণকে অভিনন্দন জানিয়েছে। প্রস্তাবে আরো বলা হয়েছে যে ১৯৭৭ সালে ৩০ মে সামরিক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান এবং অপর সামরিক প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৮৫ সালের ২১ মার্চ গণভোটের মাধ্যমে, প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর তাঁদের অধীনে ১৯৭৯ এবং ১৯৮৬ সালে অনুষ্ঠিত দুটো জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে কোন মহল কোন প্রশ্ন উত্থাপন করেননি। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে বিভিন্ন মহল অনির্বাচিত প্রধান উপদেষ্টা উল্লেখ করে তাঁর অধীনে কোন নির্বাচন হলে তা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে বলে কাউন্সিলারগন অভিমত ব্যক্ত করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও দলীয় প্রভাবমুক্ত হবে বলে বাংলাদেশ মুসলিম লীগ আশা করে, তাহলে মুসলিম লীগ ৩০০ (তিনশত) আসনে নির্বাচন করবে ইনশাআল্লাহ। মুসলিম লীগের ১৭ বছরের গঠনতন্ত্রকে আরো গণতান্ত্রিক ও যুগপোযোগী করতে সংশ্লিষ্ট ধারাগুলোকে বিভিন্ন ধারা ও উপধারায় সংশোধন, সংযোজন, পরিমার্জন ইত্যাদি করে দলীয় সভাপতির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম মূল বিষয়গুলো কাউন্সিলে উত্থাপন করেন। ৯ম জাতীয় কাউন্সিলে উপস্থিত সকল কাউন্সিলর সমর্থন করায় পুরনো গঠনতন্ত্রের স্থলে তা দলের সংশোধিত গঠনতন্ত্র হিসেবে গৃহীত হয়। কাউন্সিল অধিবেশন নতুন সভাপতি পদে জুবায়েদা কাদের চৌধুরীকে পুনঃনির্বাচিত এবং মহাসচিব পদে অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লাকে নির্বাচিত করে পরবর্তী ২১ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতিকে জাতীয় কাউন্সিল দায়িত্ব প্রদান করা হয়। সিনিয়র নেতৃবন্দর সঙ্গে পরামর্শ করে সভাপতি যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবেন তা কাউন্সিল কর্তৃক অনুমোদিত হবে বলে গণ্য হবে। কাউন্সিল অধিবেশনে জুবায়েদা কাদের চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আব্দুল আজিজ হাওলাদার, আতিকুল ইসলাম, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, আনোয়ার হোসেন আবুড়ী, খোন্দকার জিল্লুর রহমান, খান এ আসাদ, শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার ওসমান গনি , মোহাম্মদ আলী প্রমুখ।












