তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিল এর সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৫ ফেব্রুয়ারি, ২০২৫ইং তারিখে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর শরীয়াহ কাউন্সিলের ৪৬তম সভা কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভায় সভাপতিত্ব করেন। সভায় কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর মাওলানা এ.বি.এম. মাছুম বিল্লাহ, সদস্য মুফতি
ছাঈদ আহমদ মুজাদেদী, মাওলানা এ.কিউ.এম. আব্দুল হাকীম মাদানী ও সাইয়্যেদ জারির জাফরী সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারী মোঃ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
পর্যালোচনার পর কাউন্সিল কোম্পানীর কর্মকান্ডে সচ্ছতা বজায় রাখার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করে এবং ভবিষ্যতে যতটুকু সম্ভব শরীয়াহ নীতিমালা মেনে চলার বিষয়ে পরামর্শ প্রদান করে।