সন্ধানী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহক জনাব দিলীপ ধর-এর মেয়াদোত্তর বীমা দাবীর ৩৪,৭৭,০১৭/- টাকার চেক কোম্পানির প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও এইচ.আর) মোসাম্মৎ
ইসমতারা ও ভাইস প্রেসিডেন্ট (দাবী) সৈয়দ তারিকুর রশীদ ।