মো. দলিল উদ্দিনকে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য (আইডিআরএ)’র সদস্য নিয়োগ,

মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ফুলেল শুভেচ্ছা

খোন্দকার জিল্লুর রহমান :
মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) হিসেবে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নির্বাচিত হওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ।
ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান মঙ্গলবার (৩০ মে) বিকেলে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে ২০২০ সালের ১০ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দ্বিতীয় মেয়াদে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য এই নিয়োগ কার্যকরি হবে।