সীমান্ত ব্যাংক লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। ব্যাংকের এমডি ও সিইও মুখলেসুর রহমানসহ সব পরিচালক, বিজিবি কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেয়া হয়। বিজ্ঞপ্তি











