“তোমার আবেগি মন” (দুষ্টি কলম)

 

 

 

খোন্দকার জিল্লুর রহমান :
তোমার মনের যত আবেগ ছিল
দিয়েছ আমার নিকট প্রকাশ করে,
চলে গিয়েছ তোমার শেষ আশ্রয়ে
আমাকে নিস্ব করে একাকি চিরতরে।
হাজার মনের কাছে প্রশ্ন করি যত বার
একটা কথাই বারবার মনে আসে তাই,
নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়
কেন তোমাকে ধরে রাখতে পারি নাই।
বলেছিলে তুমি কষ্টটাতো বুঝতেই পারিনাই
আমিও ছিলাম অধিক সুখি তোমাকে পেয়ে তাই।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে একাএকা পথ চলা
খুজে ফিরি তোমাকে শুধু দিন-রাত বেলা-অবেলা।
ভোরের আজানে নিরবে তুমি দুরেই চলে গেলে
কিছু নাবলে একাএকাই আমাকে পেছনে ফেলে।
সারাক্ষন হৃদয়ে জড়িয়েথেকে নিশিথে দিয়েছ শান্তি
ক্ষমা করে দিও যা ছিল আমার দাবিহীন ভুলভ্রান্তি।এখনো কেন বারবার এসে স্বপ্নে দাও দেখা
কেন পারনা ওপাড়ে গিয়েও থাকতে একাএকা।
এখনো হয়নি পুর্নকরা তোমার শুন্য আসন
নাপেয়ে কাউকে দীর্ঘ সময়ে তোমাকে করিয়ে স্মরন।
শুন্য আসন পুর্ন করা নয়কো অত সোজা
তাই নিজের হাতে তুলে নিলাম নিজের যত বোঝা।