
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক গত ২৭ নভেম্বর ২০২১ তারিখে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার স্থানীয় একটি হোটেলে অত্র এলাকার বানিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান জনাব মোঃ মাসুদ বিশ্বাস। কর্মশালাটিতে লীড ব্যাংক হিসাবে মনোনীত ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক, বিএফআইইউ জনাব এ, বি, এম, জহুরুল হুদা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি মোহাম্মদ খোরশেদ আলম। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ ফরিদুল ইসলাম। কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং যুগ্মপরিচালক মোঃ রোকন-উজ-জামান। কর্মশালাতে বক্তাবৃন্দ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বানিজ্যিক ব্যাংকসমূহের করনীয় বিষয়াদি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায়, Trade Based Money Laundering & Credit Based Money Laundering প্রতিরোধে ব্যাংকসমূহকে সজাগ থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
Under supervision of Bangladesh Financial Intelligence Unit (BFIU), United Commercial Bank Limited arranged a workshop program on Prevention of Money Laundering & Combating the Financing of Terrorism at Moulvibazar district as Lead Bank
BFIU organized a training program on Prevention of Money Laundering & Combating the Financing of Terrorism at Moulvibazar district on 27 November 2021 where UCB was the lead Bank. Md. Masud Biswas, Head of Bangladesh Financial Intelligence United (BFIU) attended the program as Chief GuestMr. A.B.M. Zahurul Huda, GM, BFIU and Mohammed Khorshed Alam, Deputy Managing Director, UCB attended the program as Special Guests. The Training Program was presided over by Additional Managing Director of & CAMLCO of UCB Syed Faridul Islam. Moreover, Muhammad Mohsin Hossaini, DGM, BFIU and Md. Rokon-Uz-Zaman, JD, BFIU were the resource persons of the program. Speakers focused on various issues on Prevention of Money Laundering & Combating the Financing of Terrorism at the program. Besides, risk of trade based money laundering and credit based money laundering was also discussed.












