“একজন সফল মানুষের কর্মময়জীবন”


খোন্দকার জিল্লুর রহমান :
এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক। কুমিল্লার লালমাই উপজেলার ঐতিয্যবাহী সমভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। বিএসসি ও এমবিএ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মোঃ নজরুল ইসলাম মজুমদার ব্যাক্তিগত জীবনে স্ত্রী, দুই কণ্যা এবং জমজ দুই পুত্র সহ চার সন্তানের জনক। বড় কণ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাষ্টার্স শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে এমফিলে অধ্যায়ন রত অবস্থায়, ছোট কণ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ ইনিষ্টিটিউটে বিবিএ পড়াশোনায় আছেন। জমজ দুই পুত্র সন্তান ২০২১সালের ঢাকা কলেজের এইচএসসি পরিক্ষার্থী।
সুদীর্ঘ ৩৩ বৎসরের ননলাইফ সেক্টরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন সফল কর্মময় জীবনে মোঃ নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে বিভিন্ন কোর্সএ অংশ গ্রহন করেন। কর্মজীবনের শুরুতে রুপালী ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়সহ শাখাপ্রধান হিসাবে বার বৎসর দায়িত্ত পালন করেন। পরবর্তিতে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে দাবী ও পুন: বীমা বিভাগে বিভাগীয় প্রধান এবং সহকারী মহাব্যাবস্থাপক হিসাবে চার বৎসর সফলভাবে দায়িত্ত পালন করেন।
সম্প্রতি এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে কার্যক্রম শুরু করার পুবপর্যন্ত সতের বৎসরের লম্বা সময়ধরে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান, ডিজিএম, জিএম, এএমডি, ডিএমডি এবং অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে পরিছন্ন দায়িত্ত পালন করে আসছেন। একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার সকল যোগ্যতা ও শর্ত পুরনেই তিনি বর্তমানে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ত অর্জন করেন।
ইন্স্যুরেন্স সেক্টরে তিনি একজন গ্রহনযোগ্য ব্যাক্তি হিসাবে সকলের নিকট বেশ জনপ্রিয়।