
অর্খনীতির ৩০ দিন ডেস্ক :-
আগামী ১৫ জুন শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
একই দিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।












