বিআরটিএ চেয়ারম্যানের সাথে বারভিডার সভা

সড়ক দূর্ঘটনা রোধ এবং রাজধানীর পরিবহন ব্যাবস্থার শৃঙ্খলা নিয়ে আলোচনা
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) নেতৃবৃন্দ দেশে সড়ক দূর্ঘটনা রোধ এবং রাজধানীর পরিবহন ব্যাবস্থায় আরও শৃঙ্খলা আনয়নে বিআরটিএ’র (বাংলাদেশ রোড টধান্সপোর্ট অথরিটি) সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছে। বারভিডা নেতৃবৃন্দ। তাদের আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়িগুলো আমদানির পর একবার আমদানিকারকের নামে এবং পরবর্তীতে ক্রেতার নামে অর্থাৎ দু’বার (দ্বৈত) রেজিস্ট্রেশনের অযৌক্তিক প্রথাটি বিলুপ্তকরণের দাবি জানিয়েছেন। এছাড়াও তারা দেশে নিমার্নসম্পন্ন পরিবেশ দূষণকারী গাড়ি আমদানি নিয়ন্ত্রণ এবং বিআরটিএ’র রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগকে আরও আধুনিকায়নের উপর গুরুত্ব দিয়েছেন। বারভিডা নেতৃবৃন্দ গাড়ির রেজিস্ট্রেশন এবং ফিটনেস সার্টিফিকেট প্রদানে বিআরটিএ’র ত্বরিত সেবা প্রদানের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।
গত(৪-১১-২০২০) বিআরটিএ ভবনে সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এর সাথে এক আলোচনা সভায় বারভিডা নেতৃবৃন্দ এসব বক্তব্য তুলে ধরেন।
বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান এবং কালচারাল সেক্রেটারি বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। বিআরটিএ চেয়ারম্যান বারভিডার প্রস্তাবসমূহ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং স্বল্পতম
সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ^াস দেন। তিনি আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়িগুলোর দ্বৈত রেজিস্ট্রেশনের প্রথাটি আইনগত পরীক্ষা-নিরীক্ষার পর বিলুপ্তকরণের প্রয়োজনীয় ব্যাবসাথ গ্রহণের জন্য একটি সাব কমিটি গঠন করে দেন এবং কাজ করার নির্দেশ দেন।
সভায় বিআরটিএ’র সচিব খন্দকার অলিউর রহমান এবং পরিচালক (প্রশাসন) মোঃ আজিজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।