খোন্দকার জিল্লুর রহমান
আমার যাত্রা থেমে গেছে নিশিথ রাতের শেষে
আমার যাত্রা প্রাণ পেয়েছে তোমায় ভালবেসে।
আমার আকাশ ধন্য হল তোমায় কাছে পেয়ে
আমার বাতাশ সান্ত হল তোমার কাছে গিয়ে।
আমার জীবন পূর্ণ হল তোমার সাথে গিয়ে
আমার জীবন সূর ফুটাল তোমায় সঙ্গে নিয়ে।
আমার প্রদীপ জ্বালিয়ে দিল তোমার প্রেরনাতে
আমার প্রদীপ আলো পেল তোমার বধৌলতে।
আমার আঁধার পথ দেখল তোমার আলোর কাছে
আমার আঁধার পালিয়ে গেল তোমার রুপের মাঝে।
আমার রাত্রি আলো পেল ১০ই মার্চের রাতে
আমার আলো রাত্রি হল ২৬শে জুলাই প্রাতে।
আমার স্বপ্ন সত্যি হল ১০ই মার্চের রাতে
আমার স্বপ্ন গুড়িয়ে গেল ২৬শে জুলাই প্রাতে।
আমার মনে মন মিলাতে এসেছিলে সাথে
আমার মনে দাগ কাটিয়ে চলে গেলে প্রাতে।
আমার শৃষ্ঠি স্বার্থক করে তুমি চলে গেলে
আমার দৃষ্টি নির্বাক করে পেরেকে টাঙ্গিয়ে দেয়ালে।
আমার সুখে সুখি হয়ে তুমি ছিলে আজীবন
আমার কোলে নিজেই তুমি করলে মৃত্যুবরন।
কবিতাটি আমার প্রায়াত সহধর্মীনির তৃতিয় মৃত্যুবার্ষীকিতে
স্মৃতিচারন …
২৬ জুলাই ২০২০ ইং












