“হেমায়েত উল্লাহর নিয়োগ নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত:- অসহায় আইডিআরএ”


খোন্দকার জিল্লুর রহমান :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানী লিমিটেড এর সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহকে বীমা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানে আইডিআরএ এর দেয়া নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত করেছে। একই সঙ্গে বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিআরএ) জারিকৃত বিধি-নিষেধ কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে।
রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ আবেদনের পক্ষে শুনানি করেন।
সম্প্রতি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কয়েক বছরের কার্যক্রমে ব্যাপক দুর্নীতি-অনিয়ম সংঘটিত হওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)যার ফলে ফারইস্টের চেয়ারম্যান, পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান চালায়।
পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়ার পর পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) হেমায়েত উল্লাহকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারণ করে এবং এআদেশের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেন। অপরদিকে হেমায়েত উল্লাহ অন্য একটি বীমা প্রতিষ্ঠানে যোগদান করে। উক্ত পরিস্থিতিতে গত ২১ ডিসেম্বর ২০২১ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ হেমায়েতউল্লাহকে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করে। আইডিআরএ’র সচিব মো. শাহ আলম এর নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট করেন হেমায়েত উল্লাহ। উক্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ নিষেধাজ্ঞা স্থগিত করে।