“সাউথ বাংলাব্যাংকের মংলা উপশাখার উদ্বোধন”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের মংলা উপশাখার আজ ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার, মংলার পৌরমার্কেটে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা পৌরসভার সম্মানিত মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখআবদু ররহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন এবং বিশিষ্ট ব্যাবসায়ী শেখ মোহাম্মদ সেলিম।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. আবুবায়েজিদ শেখ, প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম, সংশ্লষ্ঠি উপশাখার প্রধান কাজি তুহিন মাহমুদসহ খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে মংলা পৌরসভার কাউন্সিলর বৃন্দ, এলাকার ব্যবসায়ী বৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৪ টিতে উন্নীত হলো।