সহিদ-উল-হাসান সম্প্রতি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটিডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেছেন। এর আগে তিনি একই কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৭ সালে উপব্যবস্থাপক হিসেবে নর্দান জেনারেল ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে সহিদ-উল-হাসান বীমা শিল্পে তার ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সালে তিনি কোম্পানিটির উপমহাব্যবস্থাপক হন। ২০১৪ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।
গত ১১ মার্চের পর্ষদ সভায় তাকে কোম্পানির সিইও হিসেবে নিয়োগ দেয় রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। গত মঙ্গলবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তার নিয়োগে অনুমোদন দেয়।
সহিদ-উল-হাসান ২০০১ সালে মার্কেটিং মেজর নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে বীমাসংক্রান্ত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি











